মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জনের কারাদণ্ড
মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ছয়জনকে ৬০ দিন করে কারাদণ্ড এবং পাঁচজনকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিআরটিএ কার্যালয় এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। আদালত-৩-এর অধীনে পরিচালিত অভিযানে তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. মনির মোল্ল্যা, সুজন চন্দ্র দাস, মো. আল আমিন, মো. টিপু, মোফাজ্জেল হোসেন ও আব্দুল মান্নান শিকদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএতে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র তাঁদের কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যেত বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, বিআরটিএকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জনের কারাদণ্ড