মিষ্টির আসনে ভোট: জামানত দিতে হবে ২০ হাজার টাকা
বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির শূণ্য সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের জামানত দিতে হবে ২০ হাজার টাকা।
শনিবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
জানাগেছে, ইতিমধ্যে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে প্রার্থীদের মাঝে প্রচারের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
নির্দেশনায় বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোন ব্যক্তি কর্তৃক নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা জামানত বাবদ জমা দিতে হবে। অথবা মনোনয়নপত্রের সাথে প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা কোনো সরকারি ট্রেজারি বা সাব ট্রেজারিতে জামানতের অর্থ নির্দিষ্ট কোডে জমা প্রদানের রসিদ সংযুক্ত করতে হবে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হব ১২ নভেম্বর।
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির নাম আসায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। এরপর তিনি পদত্যাগ করায় আসনটি শূণ্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এখন ভোটের দিকে এগুচ্ছে ইসি।






















মিষ্টির আসনে ভোট: জামানত দিতে হবে ২০ হাজার টাকা