ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান।

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-৫

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শ্যালো মেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে কার্তিক রায় (৩৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় ৫ জনকে আটক করেছে। রাণীশংকৈল থানার  ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা এলাকার একটি ধানক্ষেতের বিল থেকে সাদেকুল নামে এক ব্যক্তির শ্যালোমেশির চুরি হয়। এ ঘটনার দায় নিয়ে ওই এলাকার কানাই রায় ও কার্তিক রায়- এ দু’পরিবারের মধ্যে প্রবল দ্বন্দ্ব সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে কানাই চন্দ্রের ছেলে নিমাই চন্দ্র কার্তিকের ছেলে কপিলকে কুয়াভিটা চৌরাস্তায় ডেকে তার উপর সেলোমেশিন চুরির দায় চাপানোর চেষ্টা করে।

এ খবর পেয়ে  কার্তিক ও তার লোকজন ঘটনাস্থলে হাজির হয়। সেখানে উপস্থিত কানাই ও কার্তিক দু’পক্ষের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। একপর্যায়ে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে কার্তিক গুরুতর আহত হন। সে অবস্থায় স্বজনরা তাকে  রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ওসি আরশেদুল হক আরো জানান, খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে। এনিয়ে নিহতের ছেলে বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। গ্রেফতারদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
৭১২ Time View