ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

রাণীশংকৈলে দুর্যোগ প্রশমন দিবস পালিত রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বেসরকারি সংস্থা ইএসডিও’র সহযোগিতায় সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে পুকুরপাড় প্রাঙ্গণে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। প্রাণি সম্পদ কর্মকর্তা রুপন চন্দ্র মহন্তের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ।

তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন।  সভায় আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, ফায়ার সার্ভিস ইনচার্জ মোনায়েম হোসেন, ইএসডিও কর্মকর্তা ফজলুল করিম, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা, ইএসডিও সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  পরে ওই প্রাঙ্গণে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নি নির্বাপন ও ভূমিকম্প মোকাবেলা বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
৬৪৬ Time View