ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বছর ঘুরে আবার এল খুশির ঈদ ঢাকায় ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাহাবুব মোল্লা সোহাগ নিজের মাকে বের করে ঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে পাঠকপ্রিয়তা পেয়েছে শিহাব শহিদুলের ‘নগরঘড়ি ও সুবোধ’ কাইতচাইল যুব সংগঠনের উদ্যোগে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন, প্রশাসনের নীরবতায় ক্ষোভ রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী আজ থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের ছুটি

রাণীশংকৈলে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-  পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুভেচ্ছা-মিছিল করা হয়েছে। বুধবার ১৮ ফেব্রুয়ারি  বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে পৌরশহরে এ মিছিল বের করা হয়।

বিকেল ৪ টায় বন্দর বড় মসজিদ থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবদিঘি যাত্রীছাউনি চৌরাস্তায় গিয়ে সমাবেশ করে। এ সময় রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষায়  বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর পৌর সভাপতি আব্দুল মাতিন বিশ্বাস, উপজেলা যুব বিভাগের সভাপতি মোকাররম হোসেন, জেলা শিবির সভাপতি মুন্না, সহকারী সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজার ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। এ লক্ষ্যে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
৫৫২ Time View