ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাড়ম্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ ফ্রেব্রুয়ারি) সকালে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে কেন্দ্রীয় হাইস্কুল মাঠ থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়।

র ্যালিটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে সমবেত হয়। জেলা ছাত্র শিবিরের সভাপতি সাদিকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মাস্টার, জামায়াতে ইসলামীর উপজেলা আমির রফিকুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি মতিউর রহমান, ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম, আবু সুফিয়ান, জেলা প্রেস মিডিয়া শাখার আহবায়ক শাহজালাল জুয়েল, ছাত্রশিবির নেতা সাব্বির হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ” বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ছয়জন সদস্য নিয়ে সাংগঠনিক যাত্রা শুরু করে। দীর্ঘ পথচলায় আমরা আজ এ সংগঠনটির ৪৯ তম প্রতিষ্ঠা বাষিকী সফলভাবে পালন করছি। এর ধারাবাহিকতা বজায় রেখে এবং সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখে আমরা একটি ইসলামী রাষ্ট্র গঠনে সহায়তা করবো।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
৫৫৯ Time View