ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি

সাংবাদিক

 মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলার আসামি এবং একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজকে বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তার সহযোগী এজাজুলকেও গ্রেপ্তার করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাইল্লা সবুজকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসী এলাকায় অভিযান চালিয়ে সহযোগী এজাজুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাইল্লা সবুজ রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়ার মৃত শাহাদাতের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, কাইল্লা সবুজ একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া সাতটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে মোট ২৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মুড়াপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছিলেন। ওসি জানান, সম্প্রতি কাইল্লা সবুজের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারের জন্য রূপগঞ্জ থানা পুলিশ নজরদারি শুরু করে। প্রায় তিন মাসের নজরদারির পর বুধবার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে কাইল্লা সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী ও বিভিন্ন মামলার আসামি এজাজুলকে রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৫৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
৬০৪ Time View