ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাস ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টে’র সাভার অফিসে মাসব্যাপী ‘বৈশাখী ঝড়ো অফার’-এর শুভ উদ্বোধন বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি সৈয়দ মইন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে সংরক্ষিত নারী আসনে জোরালো আলোচনায় অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া রিকশা চালকদের তাণ্ডব- সাংবাদিক পুলিশ পথচারী সবার উপরে আক্রমণ করে রিকশা চালকরা হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা

লঙ্কানদের ধসিয়ে বড় জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

সাংবাদিক

প্রথম টি-২০ তে হারের পর সিরিজে ফেরার ম্যাচে লঙ্কানদের বল ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। ১৭৮ রানের লক্ষ্য দিয়ে ৯৪ রানেই অলআউট করে দিয়েছেন রিশাদ হোসেন-শরিফুলরা। ৮৩ রানে বড় জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ওপেনার পাথুম নিশাঙ্কা ২৯ বলে ৩২ রান করে আউট হন। কুশল মেন্ডিস (৮), কুশল পেরেরা (০), আভিস্কা ফার্নান্দো (২) ও চারিথা আশালঙ্কা (৫) ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন। দাশুন শানাকা ২০ রান করে ফিরেছেন।

শুরুতে রান আউটের ধাক্কার পর শরিফুল জোড়া ধাক্কা দেন লঙ্কান শিবিরে। এরপর সাইফউদ্দিন, মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন উইকেট নিয়েছেন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৬৯ রানের জুটি গড়েন। হৃদয় ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ৩১ রান করে ফিরে যান।

লিটন দাস ফিফটি তুলে নেন। শামীম পাটোয়ারি ফিফটি ছোঁয়া ইনিংস খেলেন। তাদের ব্যাটে ভালো পুঁজি পায় বাংলাদেশ। লিটনের ব্যাট থেকে ৫০ বলে ৭৬ রান আসে। তিনি পাঁচটি ছক্কা ও একটি চার মারেন। শামীম ২৭ বলে ৪৮ করে রান আউট হন। পাঁচটি ছক্কা ও দুটি চার আসে তার ব্যাট থেকে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
৭৮৮ Time View