ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সাংবাদিক

 শফিকুল ইসলাম সোহেল শরীয়তপুর:- শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, সাফল্যের উদযাপন ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতে শরীয়তপুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফাতেমা মেধা বৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’।শনিবার (৫ সেপ্টেম্বর) শরীয়তপুর পৌর অডিটোরিয়াম চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ফাতেমা মেডিকেল সেন্টার, শরীয়তপুর। অনুষ্ঠানে ‘ফাতেমা মেধা বৃত্তি-২০২৫’-এ বৃত্তিপ্রাপ্ত ৭৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

পাশাপাশি শরীয়তপুর জেলায় ৫ম শ্রেণিতে সরকারি বৃত্তিপ্রাপ্ত ৭০০ কৃতী শিক্ষার্থী এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। ফাতেমা মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল শের- ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার এস এম নজরুল ইসলাম।

অনুষ্ঠানে ফাতেমা মেধা বৃত্তি প্রকল্পের আহ্বায়ক ডা. মাহবুবুল হক’র সভাপতিত্বে শরীয়তপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাকসুদা খানম, মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, শরীয়তপুর ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, সিটি আধুনিক হাসপাতালের চেয়ারম্যান দুলাল খান, ফাতেমা মেডিকেল সেন্টারের ম্যানেজার আবুল বাশার সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পালং মডেল থানার অফিসার ইনচার্জ শাহ আলম, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক বৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করে ফাতেমা মেডিকেল সেন্টারের আয়োজনকে সাধুবাদ জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
৫৯৩ Time View