শ্রীপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে সানাউল্লাহ নূরী।
মো: আমিনুল ইসলাম, বাংলা ৫২ নিউজ: গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ) বর্তমান উপপরিচালক (ডিডি) হলেন আবু তাহের মো: সানাউল্লাহ নূরী , পরিবার পরিকল্পনা অধিদপ্তর গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উদ্দেশ্য করে বলেন গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র আধুনিকায়ন করা হবে ৩ তলা ভবন বিশিষ্ট। যেখানে প্রতিনিয়ত ডাক্তার ও নার্স থাকবে নরমাল ডেলিভারি করা হবে ।এই বিষয়ে আরো বলেন… গাজীপুর জেলা স্বাস্থ্য প্রকৌশলী ডিপার্টমেন্টের প্রকৌশলী রোজিনা আক্তার বলেন হাসপালটি অনেক ঝুঁকিপূর্ণ দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন করা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গণি মৈশাল, যুগ্ম আহ্বায়ক আইনাল হক মৈশাল, এডভোকেট মামুনুর রশিদ, মোঃ সফিকুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন নিমাই, আমিনুল ইসলাম স্যার সহ স্থানীয় নেতৃবৃন্দ, গাজীপুর বাজার ব্যবসায়ী সহ স্থানীয় জনগণ ।


























আদাবরে লাশ উদ্ধার: ১৮ ঘণ্টা পর খালে মিলল তরুণীর খণ্ডিত ২ পা