ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: তারেক রহমান

সাংবাদিক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার (১৫ জুন) এক বাণীতে বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের অন্যতম মৌলিক উপাদান। গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব দিতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন শাসকগোষ্ঠী সব দল বাতিল করে একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করে, যার ফলে দেশের চারটি সংবাদপত্র ছাড়া সব বন্ধ হয়ে যায় এবং বহু সংবাদকর্মী বেকার হয়ে পড়েন। এই ঘটনা জাতিকে নির্বাক করে দিয়েছিল।

তারেক রহমান বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল ভৌগোলিক স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্রে বাক ও মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, যা সংবাদপত্রের স্বাধীনতার মাধ্যমে সম্ভব। স্বাধীন সংবাদমাধ্যম থাকলে রাষ্ট্র ও সমাজের জবাবদিহিতা নিশ্চিত হয়।

তিনি উল্লেখ করেন, শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা সরকারও একদলীয় ব্যবস্থার পথে চলে, নানা কঠোর আইন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম চালিয়েছে। বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা কঠোরভাবে সীমাবদ্ধ হয়েছে।

তবে ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ফিরে পেলেও এখনো সম্পূর্ণ মুক্তি পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তারেক রহমান।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
৭২৩ Time View