ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করব: সিইসি

সাংবাদিক

সর্বশক্তি দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটা সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। তিনি বলেছেন, আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কারো প্রভাব ছাড়াই নিজেদের মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

আজ সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত (দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তুতি বুঝতে এসেছিলেন। এটা একটা বিশেষ পরিস্থিতি, বিশেষ ধরনের সরকার। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির কথা জানিয়ে আমাদের চিঠি দিয়েছিলেন। রমজানের আগে ভোটের কথা বলেছেন। আমরা প্রস্তুতি জোরদার করেছি, এটা ঠিক, তবে প্রস্তুতি আগেই শুরু করেছি।

তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। গোয়েন্দা সংস্থাসহ যাদের সঙ্গে কথা বলি তারা আমাদের জানান, আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবেই সহযোগিতা করব।

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের শুনানিতে বিএনপি ও এনসিপির নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিয়েছে। পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশ তদন্ত করে যাকে দোষী ভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
৭৫৩ Time View