ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক শেখ হাসিনার লাশও আসবে না, প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ: এনসিপি এমপি এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২ নুসরাতের বাড়িতে হামলা নিয়ে জামায়াতে আমির/ ‌‘হামলাকারীদের খুঁজতে ব্যর্থ হলে সরকারকে খেসারত দিতে হবে’ এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ, পুড়ল ৫টি ঘর আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক হামজাকে ডুলির দশে দশ, ফারহানের গোল সেরার তালিকায়

সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারী শ্রমিকদের সরাতে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এরপর শ্রমিকরা সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়, তবে কিছুটা ধীরগতি রয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরিসহ একাধিক দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বাধ্য হয়ে সকাল ১০টার দিকে সাউন্ড গ্রেনেড ছুড়ে ধাওয়া দিলে শ্রমিকরা মহাসড়কের অন্য যায়গায় আবারও ঝড়ো হতে শুরু করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী আবারও ধাওয়া দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। এরপর ১১টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা মহাসড়কে অবস্থান করেন। পরে তাদের সাউন্ড গ্রেনেড করে সরিয়ে দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুৎ শ্রমিকরা মহাসড়কে অবস্থায় নিয়েছিলেন, তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া জরুনের দিকেও শ্রমিকরা অবস্থান নেওয়া চেষ্টা করেছিলেন। সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৫০০ Time View