সাভারের পাথালিয়ায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার ও শিক্ষা উপকরণ বিতরণ
ঢাকা জেলা রিপোর্টার : গোলাম আহমেদ সবুজ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার, মনিটর ও প্রিন্টার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব প্রযুক্তিসামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন রান পাথালিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার প্রসার ও ডিজিটাল শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
স্থানীয়দের মতে, বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় প্রযুক্তিসামগ্রী সরবরাহের ফলে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা গ্রহণের আরও বেশি সুযোগ পাবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনাও সহজ হবে।
























‘ক্রসফায়ার’ নিয়ে বিতর্কিত মন্তব্য : আইজিপির অপসারণ চায় এনসিপি