ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর পাবনায় গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়েছে ফাইলপত্র পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩ দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২৭৪১ টাকা আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

সকালে কারখানায় কাজে যোগ দিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই কর্মবিরতি ও বিক্ষোভে অংশ নিচ্ছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোথাও কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করছে কর্তৃপক্ষ, কোথাও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। বুধবার সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে এমন পরিস্থিতি দেখা গেছে। শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের প্রায় ৫০টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, অক্টোবর মাসের বেতন-ভাতা এখনো পরিশোধ করা হয়নি। বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে তারা কারখানায় কাজে যোগ দিয়েই কর্মবিরতি শুরু করছেন। পরে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। পরিস্থিতি অবনতির আশঙ্কায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

বুধবার সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা যায়। তবে সকাল ৯টার পর জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার অর্ধশতাধিক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি পেয়ে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আসেন। তাদের কেউ কেউ টঙ্গী-আব্দুল্লাহপুর মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

এদিকে সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলেও বেলা ১০টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে পদ্মার মোড় ও বাগবাড়ি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন।

পদ্মার মোড় এলাকায় পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকেরা জড়ো হন। অন্যদিকে বাগবাড়ি এলাকায় স্যামস স্টাইলিং গ্রুপের প্রধান ফটকের সামনে বিভিন্ন কারখানা থেকে আসা শ্রমিকেরা অবস্থান নেন। তবে ওই সময় স্যামস স্টাইলিংয়ের শ্রমিকেরা কারখানার ভেতরে কাজ করছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

উদ্ভূত পরিস্থিতিতে বাগবাড়ি এলাকায় স্যামস স্টাইলিং গ্রুপসহ যমুনা গ্রুপের সব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া সকালে আরও কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটির পর শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের সরিয়ে দেয়।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছিলেন। কয়েক ঘণ্টা পর কিছু কারখানার শ্রমিক বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ৫০টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন।

তবে শ্রমিক অসন্তোষের মধ্যেও সাভার ও আশুলিয়ার কিছু পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু ছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
৫০০ Time View