ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৪ জনের যাবজ্জীবন অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ বেতন কাঠামোর আওতায় এলেন ক্রীড়াবিদরা, পেলেন ক্রীড়া কার্ড ও ভাতা হামের টিকা আসার সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%: যাত্রী কল্যাণ সমিতি বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম

১০ মাসে বাণিজ্য ঘাটতি আরও কমেছে

সাংবাদিক

আগের কয়েক মাসের নিম্নমুখী ধারা বজায় রেখে চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে বাণিজ্য ঘাটতি যেমন কমেছে, তেমনি বিদেশি লেনদেন হিসাবের ভারসাম্যেও (বিওপি) উন্নতি হয়েছে।

এসময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৮ দশমিক ২২ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫৩ শতাংশ কম।

গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে বাণিজ্য ঘাটতি হয়েছিল ১৮ দশমিক ৭০ বিলিয়ন ডলার।

দুই ঈদ উপলক্ষে রেমিটেন্সের প্রবাহ বাড়ায় বিদেশি লেনদেন হিসাবের ভারসাম্যে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আমদানির তুলনায় রপ্তানি বাড়ার হার বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতির চিত্রও ভালো হচ্ছে। এর ইতিবাচক প্রভাব দেখা গেছে সার্বিক লেনদেন ভারসাম্যে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রথম ১০ মাসে ৩৬ দশমিক ৫৭ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছে বাংলাদেশ।

আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। সেই হিসাবে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৬০ শতাংশ।

আবার চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৫৪ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। আগের অর্থবছর একই সময় এ পরিমাণ ছিল ৫২ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক অর্থবছরের ব্যবধানে আমদানি বেড়েছে ৪ দশমিক ৬০ শতাংশ।

চলতি হিসাব

বাণিজ্য ঘাটতির মত চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে বিদেশি লেনদেন ভারসাম্যেও ঘাটতি কমে উন্নতি হয়েছে।

এসময়ে চলতি হিসাবে ঘাটতি হয়েছে ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। আগের অর্থবছর একই সময়ে যা ছিল ৬ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার।

কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝা যায় চলতি হিসাবের মাধ্যমে। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। তবে ঘাটতি থাকলে তা মেটাতে ঋণ নিতে হয়।

আর্থিক হিসাব

আর্থিক হিসাবও এ সময়ে উদ্বৃত্ত রয়েছে। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত আর্থিক হিসাব দাঁড়িয়েছে ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

আর্থিক হিসাব করা হয় প্রবাসী আয়, বিদেশি ঋণ ও সহায়তা, বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং পোর্টফলিও ইনভেস্টমেন্টের পরিসংখ্যানগুলোর যোগ বিয়োগ করে।

বিদেশি বিনিয়োগ

বাণিজ্য ঘাটতিসহ অন্যান্য সূচক ইতিবাচক থাকলেও এসময়ে বিদেশি বিনিয়োগের তথ্য সুখবর দিতে পারেনি। এপ্রিল পর্যন্ত ১০ মাসে ৯১ কোটি ডলার বিদেশি বিনিয়োগ হয়েছে। আগের অর্থবছরের একই সময় যা ছিল ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশি বিনিয়োগ কমেছে ২৮ দশমিক ৭৯ শতাংশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
১০৫৩ Time View