ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে “সাভারের সিএন্ডবি আবাসিকে সরকারি সম্পদের মহালুট: গ্যাস লাইন থেকে গাছ—সবই বিক্রির হাটে!” ধান-চালের সরকারি দাম নির্ধারণ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়- এ কোচিং বাণিজ্যের অভিযোগে শোকজ সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক এসএসসি ও সমমান পরীক্ষা শুরু গণপূর্তের প্রধান প্রকৌশলীর বদলীর অর্ডারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো ঢাকাতে ফ্যাসিস্টের দোসর উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন

রাণীশংকৈলে ডাব পাড়তে গিয়ে গাছকাটা শ্রমিকের মৃত্যু।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে রমজান আলী(৫৫) নামে এক গাছকাটা শ্রমিক মারা গেছেন।

গতকাল সোমবার ২২ ডিসেম্বর রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী গ্রামের বাসিন্দা। রাণীশংকৈল থানার ওসি আমান আল বারী এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান আলী দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ ও  ডাবের ব্যবসায় করে আসছিলেন। ঘটনার দিন সকালে তিনি  পৌর শহরের ভান্ডারা মহল্লার এক ব্যক্তির নারিকেল গাছের কিছু ডাব কিনে নেন। ওই ডাব পাড়তে গাছে উঠলে অসাবধানতায় তিনি গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে আঘাত পান।

আশংকাজনক অবস্থায় তাকে রাণীশংকৈল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রাণীশংকৈল থানার ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এনিয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নি।তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৬৬৮ Time View