২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১০মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটুকুমার বড়ুয়া, সভায় দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র মোঃ মঞ্জিল হোসেন পাটওয়ারী,উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরংগজেব, উপজেলা জামায়াতের আমির ইউনুস হেলাল, মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাহফুজুর রহমান টিপু,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন,প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটুকুমার বলেন, মহান স্বাধীনতা দিবস জাতির জন্য অত্যন্ত গৌরবময় একটি দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উপজেলা প্রশাসন সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।






















