ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা থাইল্যান্ডকে হারিয়ে আসিয়ান কাপের প্রথম চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা ১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে’গুণী শিক্ষক ‘ সম্মাননা পেলেন নরসিংদীর নাজিম উদ্দিন মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী নতুন পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ ঢামেকের বাথরুমে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

সাংবাদিক

সরকার ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করে এ দিন প্রতি বছর সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত সরকারি পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে এবং রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা হবে।

এদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিসভা আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত একদিন সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে।

সরকারি ছুটির পূর্বঘোষিত তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে সেদিনও ছুটি থাকবে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজার ছুটি ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা থাকবে।

চলতি বছর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সূচনা হবে ১০ অক্টোবর মহালয়ার মাধ্যমে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

মন্ত্রিসভার এ সিদ্ধান্তের ফলে একদিকে ৭ নভেম্বর জাতীয় দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেল, অন্যদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
৫০৮ Time View