ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী ট্রাম্পকে নোবেল দেওয়ায় ‘কোনো অনুশোচনা নেই’: মাচাদো যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ নিজের অস্ত্রের গুলিতে রেলপুলিশ সদস্যের মৃত্যু চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু: ট্রাম্প বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ কোচিং বাণিজ্যে জিম্মি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, ক্লাসে উপস্থিতিতে ধস অবৈধ অটোরিকশা-সিএনজি চলাচল রোধে সাভার হাইওয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

সাংবাদিক
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন খালেকুজ্জামান চৌধুরী। তিনি এই অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। একই সঙ্গে বর্তমান প্রধান প্রকৌশলী শামীম আক্তারকে রিজার্ভে পাঠানো হয়েছে।

২০২০ সালে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ শামীম আখতার। এ পদে দায়িত্ব পাওয়ার আগে তিনি হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

গণপূর্ত অধিদপ্তরের সূত্র বলছে, শামীম আক্তার আগামী ডিসেম্বর মাসে তার চাকরি মেয়াদ শেষ হবে এবং অবসরে যাবেন; কিন্তু তার মাত্র দুই মাস আগে রিজার্ভে পাঠানো হয়েছে।

অভিযোগ আছে, প্রধান প্রকৌশলী হিসেবে শামীম আক্তার দায়িত্ব পালনকালে তার নামে ব্যাপক অনিয়মের অভিযোগ আছে। বিশেষ করে উন্নয়ন ও মেরামত কাজে বিভিন্ন সময় অনিয়ম প্রমাণিত হলেও সেসব কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। যার কারণে বিভিন্ন সময় ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। একই সঙ্গে যেসব প্রকৌশলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি হয়ে বিভিন্নভাবে চাপে রয়েছেন তাদের জন্য তিনি কোনো ভূমিকা রাখেননি। তাই দীর্ঘদিন ধরে কর্মকর্তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৩০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
৭২২ Time View