ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডার গাড়িতে শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় তারেক রহমানকে মালয়েশিয়া বিজেপির অভিনন্দন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফিরোজুর রহমান আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলামের ছেলে তুসিনের বিরুদ্ধে ছিনতাই ও চাদাবাজির অভিযোগ ‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

শরীয়তপুরের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন রওনক জাহান

শফিকুল ইসলাম সোহেল, শরীয়তপুর

শরীয়তপুর জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে রওনক জাহান যোগদান করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। শরীয়তপুরে যোগদানের আগে তিনি যশোর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার রওনক জাহান জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসারদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান; অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর হোসেন, পিপিএম-সেবা (ক্রাইম অ্যান্ড অপস); অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন; সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রওনক জাহানের যোগদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো শরীয়তপুর জেলা পুলিশে একজন নারী পুলিশ সুপার দায়িত্ব গ্রহণ করায় জেলা জুড়ে আনন্দ ও গৌরবের অনুভূতি প্রকাশ পেয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
৭৪৮ Time View