ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে “সাভারের সিএন্ডবি আবাসিকে সরকারি সম্পদের মহালুট: গ্যাস লাইন থেকে গাছ—সবই বিক্রির হাটে!” ধান-চালের সরকারি দাম নির্ধারণ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়- এ কোচিং বাণিজ্যের অভিযোগে শোকজ সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক এসএসসি ও সমমান পরীক্ষা শুরু গণপূর্তের প্রধান প্রকৌশলীর বদলীর অর্ডারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো ঢাকাতে ফ্যাসিস্টের দোসর উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন

বন্দিদের সব তথ্য হটলাইনে জানতে পারবেন স্বজনরা

সাংবাদিক

দেশের কারাগারগুলোর সঙ্গে সহজ যোগাযোগ ও সেবার মান বাড়াতে হটলাইন নম্বর ১৬১৯১ চালু করেছে কারা অধিদফতর। এখন থেকে বন্দিদের সাক্ষাৎ, অবস্থান, শাস্তির বিস্তারিত তথ্য কিংবা কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ– সবকিছুই এই হটলাইনের মাধ্যমে জানা যাবে।

কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-ডেভেলপমেন্ট) জান্নাত-উল-ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাগারের যে কোনও তথ্য বা যোগাযোগের জন্য হটলাইন নম্বর ১৬১৯১ চালু হয়েছে। বন্দিদের সাক্ষাৎ, অবস্থান, শাস্তি এবং যে কোনও কর্মকর্তার সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে এ নম্বরে কল করলেই তাৎক্ষণিক সাড়া পাওয়া যাবে।

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ, স্বজন ও সংশ্লিষ্টদের জন্য কারা সংক্রান্ত তথ্যপ্রাপ্তি আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। কারা অধিদফতর জানিয়েছে, এই সেবাটি ২৪ ঘণ্টা চালু থাকবে কিনা এবং কোন সময় কল করা যাবে, সে বিষয়ে বিস্তারিত সময়সূচি শিগগিরই জানানো হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
১৬৫৯ Time View