ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য: ৫ পদক জয়ী দল ফিরছে দেশে

মোহাম্মদ ইরফানুল ইসলাম, ইউএই প্রতিনিধি

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে দেশের জন্য এক অনন্য গৌরব নিয়ে আসছেন এই অদম্য ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি আজ (সোমবার) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবে।

স্বাভাবিক ক্রীড়াবিদরা যেখানে এশিয়ান পর্যায়ে পদক জিততে হিমশিম খান, সেখানে প্যারা গেমসের মঞ্চে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরেছেন এই শারীরিক প্রতিবন্ধী তারকারা। এই সাফল্যের মূল কান্ডারি হলেন দুইজন অদম্য ক্রীড়াবিদ: চৈতী রানী দেব এবং শহিদুল্লাহ।

চৈতী রানী দেব উচ্চতায় খুবই ছোট এই ক্রীড়াবিদ একাই দুটি স্বর্ণপদক জিতেছেন। তিনি জ্যাভলিন থ্রোতে ১১ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে একটি এবং ১০০ মিটার স্প্রিন্টে আরেকটি স্বর্ণপদক অর্জন করেন।

সাধারণ মানুষের মতো দু’টি পা না থাকা সত্ত্বেও, শুধুমাত্র এক পায়ে সাঁতর কেটে শহিদুল্লাহ দেশের জন্য একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক ছিনিয়ে এনেছেন। তিনি ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ এবং ১০০ মিটার ফ্রিস্টাইলে একটি ব্রোঞ্জ পদক জেতেন।
এছাড়া, মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবল দলও একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

এদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পদকজয়ী এই ক্রীড়াবিদদের ফুলের তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।

এসময় দেশের জন্য এই গৌরব বয়ে আনায় প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এই অদম্য ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৬৮৫ Time View