ঢাকা
,
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য
এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ
গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা
কলমাকান্দায় আদিবাসী দিবস পালন
কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা
তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ
গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন
টাঙ্গাইলের গোপালপুরে মুনের বাজিমাত, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে সেরা
রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ হারালেন গৃহবধূ।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দু’ সন্তানের জননী জেলেখা বেগম (৩২)নামে এক গৃহবধু মারা গেছেন। সোমবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষীরহাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত জেলেখা লক্ষীরহাট গ্রামের মনতাজুল হক মাস্টারের স্ত্রী। স্থানীয়রা জানান, ঘটনার দিন, দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ওই গ্রামের জেলেখা বেগম বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যান।
এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, বজ্রপাতের শিকার হয়ে জেলেখা বেগম নামে এক গৃহবধু মারা গেছেন।





















