ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

সাভারের আমিনবাজার বোরদেশী এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে

কাজী মোঃ আশিকুর রহমান

গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯০০ ঘটিকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল আমিনবাজার বোরদেশী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় বোরদেশী মফিদ-ই-আম স্কুল প্রাঙ্গণ অতিক্রমকালে টহল দল কয়েকজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রয় কার্যক্রমে লিপ্ত অবস্থায় দেখতে পায়।

টহল দল ঘটনাস্থল থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭,৪৫০ টাকা নগদ (ইয়াবা বিক্রির টাকা বলে ধারণা করা হচ্ছে), ২টি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত ২টি ছুরি, মাদক সেবনে ব্যবহৃত ১টি সিরিঞ্জ এবং ২টি এফেড্রিন (ইনজেকশনযোগ্য মাদক) সহ একজন ব্যক্তিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা বিক্রয় ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। আটক ব্যক্তির নাম মোঃ আপন ইসলাম আগুন (২৬), পিতা: শামসুল হক, ঠিকানা: বোরদেশী পশ্চিমপাড়া, আমিনবাজার।
পরবর্তীতে আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক, অস্ত্র, মোবাইল ফোন ও নগদ অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
৬৮৯ Time View