ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড সোবহানার সেঞ্চুরিতে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু পুঁজি হ্যাটট্রিকের পর ফাইফার, হাসানের তোপে অলআউট আফগানিস্তান আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস নওগাঁয় ডিবি’র’ অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার-৩ প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস মোদি-শাহকে চ্যালেঞ্জ করে নতুন কর্মসূচি ঘোষণা বিক্ষোভকারীদের ফেসবুকে পরিচয়ের ১৭ দিনেই কক্সবাজার যায় তাজমিন, ফেরার পথে হত্যাকাণ্ড

কুমিল্লা দেবিদ্বারে ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

সাংবাদিক

 শাহ্ আল-আমিনআমানত:- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আশোক বিক্রম চাকমা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ফয়সল উদ্দিন এবং জনাব নুরুল ইসলাম পাটোয়ারী উপ- পরিচালক জেলা সমাজ সেবা কর্যালয় ,কুমিল্লা, আরো উপস্তিত ছিলেন জনাবা ফারহানা আমীন- সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়,কুমিল্লা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ নোমান হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগী নির্বাচনের জন্য সঠিক তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য যাচাই-বাছাই এবং নির্ভুলভাবে তথ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব, কর্তব্য এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের ভুল বা অসংগতি দূর করে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা এবং কর্মসূচির কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা তথ্য সংগ্রহের নির্ধারিত পদ্ধতি, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় যাচাইপ্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন।

এর ফলে কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উপকারভোগীদের সঠিকভাবে শনাক্ত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট জনবলের সক্ষমতা বৃদ্ধি, তথ্য ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন এবং ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
৫১২ Time View