ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাণীশংকৈলে ছাদ থেকে পড়ে  শ্রমিকের মৃত্যু।  গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী ট্রাম্পকে নোবেল দেওয়ায় ‘কোনো অনুশোচনা নেই’: মাচাদো যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ নিজের অস্ত্রের গুলিতে রেলপুলিশ সদস্যের মৃত্যু চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু: ট্রাম্প বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ কোচিং বাণিজ্যে জিম্মি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, ক্লাসে উপস্থিতিতে ধস অবৈধ অটোরিকশা-সিএনজি চলাচল রোধে সাভার হাইওয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম

সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

সিরাজদিখান, মুন্সীগঞ্জ সংবাদদাতা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত একটি হেলমেট প্রক্রিয়াজাত কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।

অভিযানে “জে কে এম ট্রেডার্স” নামক কারখানার প্রধান সোহেল দেওয়ানকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন এবং সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা। পাশাপাশি পল্লী বিদ্যুতের সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া ভবিষ্যতে অনুমোদনবিহীন কোনো কারখানায় বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৫৭০ Time View