ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিজা ট্রাফিক চেকপোস্টে থামলেই ভোগান্তি- অভিযোগ মোটরসাইকেল আরোহীদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন পেক্স ক্লাব অফ চাঁদপুরের পালাবদল অনুষ্ঠিত আগামী ৩০ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে ইত্তিহাদ রেলের যাত্রী সেবা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এআইইউবিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত অবশেষে হরমুজ পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’ সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রী মাহিয়ার মরদেহ উদ্ধার, অপরাধীদের দ্রুত বিচারের দাবি হিউম্যান রাইটস এলাইভ ভোলা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, আহবায়ক আওলাদ, সদস্য সচিব তারেক মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলা বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা ও ইএসডিও’র সদস্যরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার।  বক্তারা তাদের বক্তব্যে অগ্নিকাণ্ড, ভূমিকম্প ইত্যাদি যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রাখার উপর গুরুত্ব দেন। এজন্য তারা সকলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করার আহবান জানান।

পরে ওই মাঠে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা অগ্নিকান্ড নির্বাপনে ও ভূমিকম্প মোকাবেলায় করণীয় কার্যক্রম মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
৬৩৬ Time View