ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি শিক্ষিকা রনজিলা হত‍্যা : সন্দেহভাজন ছিনতাইকারী ও সহযোগী গ্রেপ্তার সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক আইজিপি এনামুল হক আর নেই খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম: প্রধানমন্ত্রী চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক কারিনার সঙ্গে প্রেম: সাইফকে কেন সতর্ক করেছিলেন অক্ষয়

নিহত হওয়ার গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর বার্তা

সাংবাদিক

ইরানভিত্তিক সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বা অন্তত গুরুতর আহত হয়েছেন। তবে এ খবরের মধ্যে মঙ্গলবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের অ্যাকাউন্ট থেকে বার্তা প্রকাশ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এক্সে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলের লক্ষ্য হলো ইরানি জনগণকে বর্তমান শাসনব্যবস্থার নিপীড়ন থেকে মুক্ত করা, তবে শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে।

এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, এ পর্যন্ত যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের হাড় ভেঙে দিচ্ছি এবং আমরা এখনো সক্রিয়।

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ারে খবর চাউর হয়। মূলত গত কয়েকদিন ধরে নেতানিয়াহুকে জনসম্মুখে বা কোনো ভিডিও বার্তায় দেখা না যাওয়ায় এই গুঞ্জন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহের মঙ্গলবার এক বিশেষ প্রতিবেদনে এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করেছে।

মেহের বলছে, তিন দিন পার হয়ে গেছে নেতানিয়াহু তার ব্যক্তিগত চ্যানেলে শেষ ভিডিও পোস্ট করেছেন। এছাড়া প্রায় চার দিন পার হয়েছে তার শেষ ছবি প্রকাশিত হয়েছে। এরপর থেকে তার নামে কিছু বিবৃতি এসেছে, তা কেবল লিখিত বা টেক্সট আকারে ছিল। এর আগে সাধারণত তার চ্যানেল থেকে প্রতিদিন নিয়ম করে অন্তত একটি এবং কখনও কখনও তিনটি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো। গত তিন দিনে একটি ভিডিও-ও প্রকাশ না পাওয়ায় এই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

বেশ কিছু হিব্রু গণমাধ্যমের সূত্রের বরাতে তাসনিম জানিয়েছে, ৮ মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, বিশেষ করে আত্মঘাতী ড্রোন হামলা মোকাবিলায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।

তবে নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার খবরকে একেবারে মিথ্যা বা গুজব বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। সংবাদমাধ্যমটির দাবি, হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর কোনো হামলার প্রমাণ বা আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ দেওয়া হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
৭১৯ Time View