ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির নাম ভাঙিয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগ: ডালিমের নেতৃত্বে রাতভর ট্রাক-ট্রাক্টরের দৌরাত্ম্য তরিনোতে ইতালি বিএনপি তরিনো শাখার উদ্যগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই সিদ্দিকী লিটনের ইফতার সামগ্রী বিতরণ কোটালীপাড়া উপজেলা পরিষদে সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও প্রশাসনের আইনি পদক্ষেপ নেই, ক্ষোভ সাংবাদিক মহলে মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ঈদ উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস বজ্রসহ বৃষ্টিতে খেলা বন্ধ! রাজাধানীতে স্বস্তির বৃষ্টি রাণীশংকৈলে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত। 

বিএনপির নাম ভাঙিয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগ: ডালিমের নেতৃত্বে রাতভর ট্রাক-ট্রাক্টরের দৌরাত্ম্য

সাংবাদিক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া গ্রামে বিএনপির নাম ভাঙিয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ডালিম নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে গভীর রাতে ট্রাক ও ট্রাক্টর ব্যবহার করে কৃষিজমির মাটি কেটে নিয়ে যাচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গারাদিয়া গ্রামের একটি ফসলি জমি থেকে গত কয়েক মাস ধরে নিয়মিত মাটি উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা জানান, প্রতিদিন রাত আনুমানিক ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে মাটি কেটে বিভিন্ন স্থানে নেওয়া হয়। এতে করে উর্বর কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।
গ্রামবাসীদের অভিযোগ, ডালিমের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট এ কার্যক্রম পরিচালনা করছে এবং তারা নিজেদেরকে বিএনপির লোক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করছে। ফলে অনেকেই ভয়ভীতি ও চাপের কারণে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
স্থানীয়রা আরও জানান, রাতের অন্ধকারে ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামের সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ বাধা দিলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গারাদিয়া গ্রামের একাধিক বাসিন্দা সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কৃষি জমির মাটি অবৈধভাবে কাটা ও বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:১৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
৫১৫ Time View