ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাইতচাইল যুব সংগঠনের উদ্যোগে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন, প্রশাসনের নীরবতায় ক্ষোভ রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী আজ থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের ছুটি বাবার পদচিহ্ন ধরে হাঁটলেন তারেক রহমান ভোলায়- বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত খোকসায় খাল পুনঃখনন উদ্বোধন, নির্বাচনে ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জাতীয় সংসদের হুইপ অপুকে জেলা প্রশাসনের সংবর্ধনা গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ৩ জনের জেল-জরিমানা

কাইতচাইল যুব সংগঠনের উদ্যোগে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শুভ পোদ্দার

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার  কাইতচাইল যুব সংগঠনের উদ্যোগে প্রায় ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২ টায় উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইতচাইল গ্রামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, ভোজ্য তেল, চাল ও মুড়ি।

অনুষ্ঠানে কাইতচাইল যুব সংগঠনের সভাপতি সুমন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইতচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম খান এবং মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক কাইতচাইল যুব সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক পাভেল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কাইতচাইল যুব সংগঠনের সভাপতি সুমন হাওলাদার বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

এ সময় সুবিধাভোগী পরিবারগুলো কাইতচাইল যুব সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানায়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৫৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৫৪৬ Time View