ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাস ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টে’র সাভার অফিসে মাসব্যাপী ‘বৈশাখী ঝড়ো অফার’-এর শুভ উদ্বোধন বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি সৈয়দ মইন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে সংরক্ষিত নারী আসনে জোরালো আলোচনায় অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া রিকশা চালকদের তাণ্ডব- সাংবাদিক পুলিশ পথচারী সবার উপরে আক্রমণ করে রিকশা চালকরা হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা আশুলিয়ার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ: পরিবার পরিকল্পনা পরিদর্শীকা অনুপস্থিত, আয়াকে দিয়ে চলছে সেবা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত

মোঃ ওমর ফারুক, হাজীগঞ্জ, চাঁদপুর

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ) সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থাপনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

মার্চ ২০২৬ মাসের কর্মদক্ষতা ও সাফল্যের ভিত্তিতে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা হয়। এর মধ্যে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার।

শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা।
এছাড়া শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন এসআই (নিঃ) নূরমোহাম্মদ।
এবং শ্রেষ্ঠ এএসআই (নিঃ) হিসেবে নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানায় কর্মরত মনির হোসেন মুন্না।

সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

চাঁদপুর জেলা পুলিশ তাদের ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও সভায় উল্লেখ করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৪৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
৫২৩ Time View