ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া কৃষক দল নেতার ওপর হামলার প্রতিবাদে খোকসায় মানববন্ধন

নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ) বিকেলে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, খোকসা উপজেলা শাখা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমনের ওপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তারা দাবি করেন, আওয়ামী লীগের সুবিধাভোগী ও ‘ফ্যাসিস্ট হাসিনার দোসর’ হিসেবে পরিচিত শিহাব উদ্দিন এ হামলার সঙ্গে জড়িত।

বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি এ ধরনের রাজনৈতিক সহিংসতা রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

খোকসা উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, “সুমন ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে অভিযুক্ত শিহাব উদ্দিনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

একই দাবি জানান উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিক মন্ডল।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর বাবু, সদস্য বেলাল হোসেন, শরিফুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

কর্মসূচি থেকে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
৬৯৯ Time View