ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ সাভারের সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ- রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদকর্মীকে অপহরণচেষ্টা ​মিরপুর ১২ নম্বরের সাউথ পয়েন্টে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড শীতলক্ষ্যার সেই ট্র্যাজেডি: ১২ বছর পরও প্রশ্নের মুখে বিচার নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

এনসিপি নেত্রী মিতুর মাসে আয় ২৫ হাজার টাকা

সাংবাদিক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুর কোনও জমি, বাড়ি বা গাড়ি নেই। চিকিৎসা পেশা থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা, যা মাসিক হিসেবে দাঁড়ায় ২৫ হাজার টাকা।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া তার হলফনামা থেকে এই তথ্য জানা গেছে।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, মিতুর নামে কোনও জমি, বাড়ি বা গাড়ি নেই। তার প্রধান সম্পদ হিসেবে রয়েছে নগদ ২৮ লাখ ৪০ হাজার টাকা এবং ৩০ ভরি স্বর্ণ।

পেশাগত আয়ের তথ্য অনুযায়ী, তিনি চিকিৎসা পেশা থেকে বছরে ৩ লাখ টাকা আয় করেন।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, তার স্বামীও একজন চিকিৎসক। তাদের দুজনের কারোরই কোনও স্থাবর সম্পদ নেই। অর্থাৎ তারা মূলত পেশাগত আয় ও নগদ অর্থের ওপর নির্ভরশীল।

উল্লেখ্য, ঝালকাঠি-১ আসন থেকে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও রাজনৈতিক সমঝোতার কারণে আসনটি ছাড় দিয়েছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
৫২৩ Time View