ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সম্মিলন/বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর পাবনায় গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়েছে ফাইলপত্র পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩

রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে একজনকে হত্যা

সাংবাদিক

রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় ৩০ থেকে ৩৫ থেকে বয়সি ওই যুবককে গুলি করা হয়। এখনও তার পরিচয় জানতে পারেনি পুলিশ।

পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত আনার কথা জানান।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে বলা হয়, নিহত ব্যক্তির মাথায় ও বগলে গুলির জখম রয়েছে।

নিউমার্কেট থানার ওসি মো.আইয়ুব বলেন, রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় একজনকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে অনেক রক্ত দেখেছি। তবে কে গুলিবিদ্ধ হয়েছে এখনো জানি না। গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের একটা টিম মেডিকেলে গেছে।

রাত সাড়ে ৮টার দিকে পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। তখনও তার পরিচয় জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
৮৮৪ Time View