ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ’র উদ্যোগে সেরা রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল!

যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ’র উদ্যোগে সেরা রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা

ভোলা প্রতিনিধি

মানবতা, সমাজসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেরা রক্তদাতা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা দিয়েছে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ। সংগঠনটির গৌরবের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ ১৬ই মে, শনিবার সকাল ১০ ঘটিকায় ভোলা জেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভোলা জেলা পর্যবেক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম নবী আলমগীর, প্রশাসক, জেলা পরিষদ ভোলা। তিনি তার বক্তব্যে বলেন, তরুণদের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব আলহাজ্ব শওকাত হোসেন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের ভোলা।
জনাব এনামুল হক, যুগ্ম আহ্বায়ক- আমরা ভোলাবাসী, রুহুল আমিন- সাবেক অধ্যক্ষ চর জাংগালিয়া স্কুল এন্ড কলেজ ও উপদেষ্টা উক্ত সংগঠন।
মোঃ দেলোয়ার হোসেন, সমাজসেবা অফিসার, সদর উপজেলা ভোলা,
জনাব আবু তাহের, (অবঃ) প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়,
জনাব আনোয়ার হোসেন, প্রভাষক, আলতাজের রহমান ডিগ্রি কলেজ,
জনাব,আমির হোসেন,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ চর পাংগাশিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও উপদেষ্টা উক্ত সংগঠন।
জনাব মোঃ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, নাজিউর রহমান কলেজ,
জনাব মীর মোশারেফ অমি, সদস্য সচিব- আমরা ভোলাবাসী
সালাহ উদ্দিন সালেহ, সেরা রক্তদাতা (৬৯তম), প্রতিনিধি- অসহায়ের পাশে পশ্চিম ইলিশা,
এবং নিপা পিভিএমএস, প্রতিষ্ঠাতা- ড্রিম টাচ বাংলাদেশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। তারা যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন এবং মানবতার কল্যাণে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ’র কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য আব্দুল্লাহ আল মামুন। তিনি তার বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আক্তার হোসেনের দিক নির্দেশনায় পুরো প্রোগ্রামটি বাস্তবায়ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুদ্দিন হাওলাদার, রুমা বেগম, সিয়াম, নাঈম, বোরহানউদ্দিন উপজেলা আহ্বায়ক লাবনী আক্তার বেবি, সদস্য সুমাইয়া আক্তার, নাজিউর রহমান কলেজ টিমের সভাপতি ইমাম হোসেন জিহাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে সেরা রক্তদাতা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন, শুভেচ্ছা বিনিময় ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারী অতিথি ও স্বেচ্ছাসেবীরা এমন আয়োজনকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে নতুন প্রেরণা হিসেবে উল্লেখ করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৫২৪ Time View