ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, আহবায়ক আওলাদ, সদস্য সচিব তারেক মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানি মামলায় গ্রেপ্তার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্কবার্তা আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকিরের অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয় এক দিন আগেই যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প–পেজেশকিয়ান আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত

আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকিরের অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাম আহমেদ সবুজ

ঢাকা জেলার আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জাকির আল আহসানের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৪টা ৫০ মিনিটে আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জাকির আল আহসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সাভার মডেল থানাধীন পাকিজা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে পাকিজা গার্মেন্টসের পশ্চিম পাশের গেইট সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোহাম্মদ আরাফাত (৩২)-কে আটক করা হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৬০০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক কারবারির গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, আমিন বাজার এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ডে এসআই জাকির আল আহসান বেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় এফআইআর নং-৮৪, তারিখ ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫৩৯ Time View