ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয় গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা পাকিজা ট্রাফিক চেকপোস্টে থামলেই ভোগান্তি- অভিযোগ মোটরসাইকেল আরোহীদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন পেক্স ক্লাব অফ চাঁদপুরের পালাবদল অনুষ্ঠিত

আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন

সাংবাদিক

ঢাকার আশুলিয়ায় গভীর রাতে দোকানসহ বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বাড়ির ৮টি কক্ষসহ অন্তত তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার (২৮ জুন) রাত ৩টার দিকে ভাদাইলের আক্কাস মার্কেট এলাকার সুরুজ মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসলেও রাস্তা সরু হওয়ায় তারা ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি। পরে গাড়ি দূরে রেখে অতিরিক্ত পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আগুনের তীব্রতা ভয়াবহ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে ওই বাড়ির ৮টি কক্ষসহ অন্তত তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির ৮টি কক্ষ ও তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
৫১৫ Time View