ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিজা ট্রাফিক চেকপোস্টে থামলেই ভোগান্তি- অভিযোগ মোটরসাইকেল আরোহীদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন পেক্স ক্লাব অফ চাঁদপুরের পালাবদল অনুষ্ঠিত আগামী ৩০ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে ইত্তিহাদ রেলের যাত্রী সেবা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এআইইউবিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত অবশেষে হরমুজ পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’ সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রী মাহিয়ার মরদেহ উদ্ধার, অপরাধীদের দ্রুত বিচারের দাবি হিউম্যান রাইটস এলাইভ ভোলা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, আহবায়ক আওলাদ, সদস্য সচিব তারেক মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ বাংলাদেশিকে পুশইন বিএসএফ’র।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে শিশুসহ ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২০ জুন) মধ্য রাতে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপি সীমান্তের মেইন পিলার ৩৪৭/এমপি এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ। তাদের মধ্যে  চারজন নারী, দু’জন পুরুষ ও একটি শিশু।

দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ওই সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা স্বীকার করে বলেন, প্রায় ২০ বছর আগে তারা কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন। সপ্তাহখানেক আগে তাদেরকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে।  ১৯ জুন বিএসএফ তাদেরকে সীমান্ত এলাকায় নিয়ে আসে ।

পরে গভীর রাতে তাদেরকে আটক করেছে চাপসার বিওপির সদস্যরা। আটকৃকরা হলেন- যশোরের নোয়াপাড়ার গাজির হাট পেরুলীর শহীদের স্ত্রী সাহিনা বেগম (৪৬), তার ছেলে সাইফুল ইসলাম (৩০), আরেক ছেলে শরিফুল শেখ (১৭), মেয়ে রোকসোনা খাতুন (২৬), আরেক মেয়ে ছাবিনা খাতুন (২৪), নড়াইলের কালিয়ার যাদবপুরের ফিজরুল খাঁর  স্ত্রী আয়না খাতুন (৩৫) ও শিশু কন্যা আরিফা খাতুন (৪)। তারা সবাই যশোর ও নড়াইলের বাসিন্দা। আটক ৭জনকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য  ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তর করেছেন বিজিবির চাপসার বিওপির সদস্যরা।

পাশাপাশি বিএসএফের সাথে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছেন তারা। এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, আটক ৭ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
৮৩২ Time View