ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির মতবিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির মতবিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ঙশনিবার (২৫ জুলাই) বিকাল ৩টায়, ফরিদগঞ্জ এ আর হাই স্কুল রোড, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সভা কক্ষে। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা আহবায়ক শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী।
এসময় তিনি বলেন, দেশের কোন অপশক্তি মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন স্বার্বোভৌমত্বকে ভুলোন্ঠিত করতে না পারে, সেজন্য মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন ও ধারন করে মুক্তিযোদ্ধার সন্তানরা ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মুক্তিযোদ্ধার সন্তান এই কমিটি করার মূল কারণ ও লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা যারা দুনিয়াতে বেঁচে থাকব না তোমরাই আমাদের এই মুক্তিযোদ্ধার সন্তান হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে। আমাদেরকে স্মরণ করতে হবে, আমরা মুক্তিযুদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তোমরাও এই কমিটির মাধ্যমে যুগ, যুগ ধরে,প্রজন্ম থেকে প্রজন্মকে ধরে রাখতে হবে।
উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান সংসদ কমিটির আহবায়ক কাজল পাটোয়ারী রাজুর সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব মো: আলী আক্কাস মিজির সঞ্চালনায়, প্রধান বক্তা ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবু তাহের।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধার সন্তান কমিটির যুগ্ন আহবায়ক আহসান হাবীব নেভি। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খান, মোঃ উজ্জ্বল পাটোয়ারী, মোঃ মোশারফ হোসেন, মামুনুর রশিদ সম্রাট প্রমূখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য গন উপস্হিত ছিলেন।























ফরিদগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন