ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন টাঙ্গাইলের গোপালপুরে মুনের বাজিমাত, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে সেরা সৌদি আরব ভিশন ২০৩০:মানে নতুন বিনিয়োগ নতুন ব্যাবসা আর নতুন কর্মসংস্হান এই সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে চলছে বাংলাদেশী ব্যাবসায়িরা আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজীর মামলা প্রত্যাহার ডায়াবেটিস রোগীদের নিয়মিত ইসিজি চেক কেন প্রয়োজন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান এবার ৫ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, বেশি কই মাছে

গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) গোপালগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেনকে সভাপতি এবং দৈনিক যায়যায়দিন-এর টুঙ্গিপাড়া প্রতিনিধি শওকত হোসেন মুকুলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী গোপালগঞ্জ জেলা শাখার এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। বিটিএসএফের চেয়ারম্যান কায়সার হাসানের পরামর্শক্রমে কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
বিটিএসএফের কেন্দ্রীয় মহাসচিব মো. আল-আমিন শাওন জানান, প্রাথমিকভাবে গোপালগঞ্জ জেলা শাখার গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব প্রদান করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কমিটির বাকি শূন্য পদগুলো পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে গোপালগঞ্জে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক শওকত হোসেন মুকুল সংগঠনের চেয়ারম্যান কায়সার হাসান, কেন্দ্রীয় মহাসচিব মো. আল-আমিন শাওনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় বিটিএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সংশ্লিষ্ট মহলে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এ লক্ষ্যেই গোপালগঞ্জ জেলা বিটিএসএফকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, গোপালগঞ্জ জেলা বিটিএসএফের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন নেতৃত্বকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করে সাংবাদিকদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সাংবাদিক মহল মনে করছে, নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও সক্রিয় হবে। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে কর্মরত তৃণমূল সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ আরও জোরদার হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
৫১২ Time View