ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাংবাদিক

গৌরীপুরে মাস্টার মেসের উদ্যোগে মিনি টিকিট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রিপন স্পোর্টিং ক্লাব।

বুধবার (১২ আগস্ট) মাস্টার মেসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের আয়োজন করেন রিপন, তামিম, আবিদ, সাব্বির, মারুফ, পাপেল, বোরহান ও মাহবুব। খেলায় সভাপতিত্ব করেন মো. সাইফুল ইসলাম।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় রিপন স্পোর্টিং ক্লাব ও সেভেন স্টার ক্লাব মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে রিপন স্পোর্টিং ক্লাব। অন্যদিকে রানার্সআপ হয় সেভেন স্টার ক্লাব।

চ্যাম্পিয়ন রিপন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন মারুফ, পাপেল, রিপন (অধিনায়ক), প্রান্ত, শ্রাবণ, সজিব ও সাব্বির। রানার্সআপ সেভেন স্টার ক্লাবের দলে ছিলেন তামিম, শামীম, মামুন, বাশার, বাধন, স্বপন ও বোরহান।

খেলায় দুর্দান্ত ব্যাটিং করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন প্রান্ত। তিনি মাত্র ১৪ বলে ২৮ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:০০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
৯৮৭ Time View