ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯, নিখোঁজ অন্তত ১৪০০ পর্যটক সংলাপ থেকে বাস্তব কর্মপরিকল্পনায় ‘ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যাসি’, নেতৃত্বে বুয়েট গঙ্গার পানিসহ ৩ খাতে ৯০ দিনের কর্মপথ নির্ধারণ গঙ্গার পানি, বিদ্যুৎ ও সাইবার নিরাপত্তায় নতুন কর্মপথ আঞ্চলিক কূটনীতিতে প্রকৌশল ও তথ্যভিত্তিক সিদ্ধান্তের ওপর জোর রিয়াদে বাপ্রসাফের মাসিক সভা অনুষ্ঠিত এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯! সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ কানাডার গাড়িতে শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের

রিয়াদে বাপ্রসাফের মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম—বাপ্রসাফের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে রিয়াদের একটি অভিজাত রেস্টুরেন্টে। সংগঠনের সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁনের সভাপতিত্বে এবং বাংলা টিভির স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আনন্দ টিভি সৌদি আরব প্রতিনিধি আকন্দ ভুবন, বৈশাখী টিভি রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, একুশে টেলিভিশন রিয়াদ প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়া, এসএ টিভি রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম।

এছাড়া প্রিন্ট মিডিয়ার মাহদি আমিন ও সানাউল্লাহ আপন তাজ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী গোলাম বিন মিশালকে বাপ্রসাফের সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। পাশাপাশি পরপর দুইটি সভায় অনুপস্থিত সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া সভায় উপস্থিত সদস্যদের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে মনোনীত করার সিদ্ধান্তও নেওয়া হয়। সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয়ে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:২৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
৫০২ Time View