ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক যুগ পর পর্দায় দেব-শুভশ্রী

সাংবাদিক

কলকাতার দুই তারকা অভিনয় শিল্পী দীপক অধিকারী দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় এক যুগ পর বড় পর্দায় ফিরছেন। ‘দেশু ৭’ সিনেমার মাধ্যমে এই জুটিকে দেখা যাবে একসঙ্গে। সিনেমার টিজার প্রকাশের পর সাড়া ফেলেছে।

১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারজুড়ে অ্যাকশন হিরো দেবের পাশাপাশি ধরা পড়েছে নায়িকা শুভশ্রীর সঙ্গে তার রসায়ন। টিজারের বড় চমক অনির্বাণ ভট্টাচার্য। খলনায়ক হয়ে সিনেমায় প্রত্যাবর্তন হচ্ছে অভিনেতার। নজরে পড়েছে অনির্বাণের লালচে-সোনালি চুল। চোখে লাল গ্লাসের চশমা।

দ্য ওয়াল জানিয়েছে সিনেমাটির প্রথম গান ‘তোর শুধু তোর’ এর টিজারও এসেছে গেল শনিবার।

গানের টিজার সোশাল মিডিয়ায় শেয়ার করে দেব-শুভশ্রী লিখেছেন, কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না…সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়। মন্তব্যের ঘরে দুই তারকার পুরনো সম্পর্কের কথাও লিখেছেন অনেকে।

সময়ের সঙ্গে সঙ্গে দেব ও শুভশ্রী দুজনেই জীবনে অনেকখানি পরিণত। সিনেমার প্রথম আনুষ্ঠানিক প্রচারের দিনে দেব বলেছিলেন, শুভশ্রী আজ যতটা পরিণত ও বুদ্ধিমান, তৎকালীন সময়ে যদি এমনটা হতেন, তবে হয়তো বাস্তব জীবনেও তাদের সমীকরণ অন্যরকম হতে পারত।

দেব-শুভশ্রী প্রথম জুটি বাঁধেন ২০০৯ সালে। তার পর টানা কয়েক সিনেমায় দিয়ে দর্শক মাতিয়ে রাখেন তারা। ২০১৩ সালে খোকা ৪২০ মুক্তির পরপরই এই জুটির সম্পর্কে ফাটল ধরে।

দুর্গাপূজায় আসতে চলেছে ‘দেশু ৭’। এই সিনেমা দিয়ে প্রযোজনা ও অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব।

দেব জানিয়েছেন ‘দেশু ৭’ কেবল একটি প্রেমের গল্প নয় বরং অ্যাকশন, এবং ড্রামায় ভরপুর একটি সিনেমা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
৫০২ Time View