কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগারের পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাহাদুর মিয়াকে চট্টগ্রামের আকবরশাহ থানা হতে গ্রেফতার
কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগারের পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাহাদুর মিয়াকে চট্টগ্রামের আকবরশাহ থানা হতে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
১। গত ০৬ আগস্ট ২০২৪ইং তারিখ কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার হতে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাহাদুর মিয়া পালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি কোনাবাড়ী থানার মামলা নং-০৪, তাং-১৫/০৮/২০২৪ খ্রিঃ ধারা-১৪৩/১৪৮/১৪৯/৩৫৩/২২৪/৪২৭/৩৩২/৩৩৩/৪৩৬/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ আনুমানিক দুপুর ১২১০ ঘটিকায় এসআারবি-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ ফয়েজ লেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাহাদুর মিয়া (৩৫), পিতা-সিরাজ মিয়া, সাং-কাঞ্চন নগর (বাদামতলা কাজীবাড়ি), থানা-চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
২। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
—-স্বাক্ষরিত—–
এ. আর. এম. মোজাফ্ফর হোসেন
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
পক্ষে অধিনায়ক
টেলিফোনঃ ০৩১-২৫০০৪১৭
























পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড ৩০ সেপ্টেম্বরের মধ্যে গঠনের দাবি