ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ডিবির অভিযানে ১১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৯

সাংবাদিক

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:- নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজনকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং ছয়জনকে মাদক সেবন ও জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ও নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি ও সদর থানা পুলিশের পৃথক দল অভিযানে অংশ নেয়। পুলিশ জানায়, সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে অভিযান চলাকালে উপস্থিত লোকজনের সামনে নারী পুলিশ সদস্যের মাধ্যমে মুনি (৪৫) নামে এক নারীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে কালো পলিথিনে মোড়ানো চারটি প্যাকেটে নীল রঙের ছোট পলিপ্যাকে রাখা মোট ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে সেগুলো জব্দ করা হয়। গ্রেফতার মুনির সঙ্গে মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে মানিক (৩৮) ও শাওন (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, একই অভিযানে সুইপার কলোনি এলাকায় মাদক সেবন ও জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২) নামে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে। এসব এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনে প্রতিদিনও অভিযান চালানো হবে। তিনি মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:২৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৫১২ Time View