ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আটকের আগে অপ্রতিমকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিলেন আনাস

সাংবাদিক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় আটক হওয়ার আগে ফেসবুকে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন শাহরিয়া আনাস (১৭)। ওই পোস্টে অপ্রতিমের সঙ্গে তার পরিচয় ও বিভিন্ন সময়ের কথোপকথনের স্মৃতিও তুলে ধরেন তিনি।

অপ্রতিমের মৃত্যুর খবরসংবলিত একটি ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন আনাস। সেখানে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাদের কাছে দামী জিনিস, তার জীবনের জন্য হুমকিস্বরূপ। আল্লাহ তার মা, বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।’

পোস্টে অপ্রতিমের সঙ্গে নিজের কথোপকথনের স্মৃতিচারণও করেন আনাস। তিনি লেখেন, ‘মাঝেমধ্যে ছেলেটা আমাকে মেসেজ দিয়ে বলত, ভাই কই আছো, ছবি তুলব কয়েকটা। আসলে এগুলো ভেবে এখন খারাপই লাগতেছে।’

অপ্রতিমের মৃত্যুর খবরসংবলিত একটি ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন আনাস

এই পোস্ট দেওয়ার পরই শাহরিয়া আনাসকে কুমিল্লার বেলতলি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে বলে জানা গেছে।

এর আগে গত শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শাহরিয়া আনাসসহ তিনজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫১২ Time View