ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফের ভোটার স্থানান্তর কার্যক্রম চালু ইসির বারিধারায় ফুটপাতে যুবককে গাড়িচাপা, চালক কিশোর হলেও মামলায় আসামি অন্যজন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ১৩ ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড ভাইরাল সেই বিউটি রাণী জেলার শ্রেষ্ঠ শিক্ষক চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ কবে জানালো আন্তঃশিক্ষা বোর্ড কিসের ডিসেম্বর, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী নজরুল-মাকছুদাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ, মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য

সুনামগঞ্জে নাশকতার মামলায় আ.লীগ নেতা খায়রুল কবির রুমেন কারাগারে।

সাংবাদিক

 মোস্তাফিজুর রহমান বাবু, সুনামগঞ্জ:- সুনামগঞ্জে জনমনে অশান্তি সৃষ্টি ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করা হয়।

পরে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সুনামগঞ্জের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, জনমনে অশান্তি সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে খায়রুল কবির রুমেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ওই মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ বলেন, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫২৫ Time View