ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিদানের ফ্রান্সে চোটের হানা

সাংবাদিক

বিশ্বকাপের পর নতুন কোচ জিনেদিন জিদানের হাত ধরে নতুন করে শুরু করতে যাচ্ছে ফ্রান্স। আজ উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে হচ্ছে জিদানের আন্তর্জাতিক অভিষেক। তবে নতুন এ পথচলার শুরুতেই ধাক্কা লেগেছে ফরাসি শিবিরে। চোট পেয়ে ছিটকে গেছেন দলের সেন্টার-ব্যাক ইব্রাহিম কোনাতে। তাঁর বদলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লেনি ইউরো।

গত বুধবার অনুশীলনে হাঁটুতে চোট পান কোনাতে। আপাতত চোটের অবস্থা খুব গুরুতর মনে না হলেও জাতীয় দলের এই ধাপের ম্যাচগুলো খেলতে পারছেন না রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। কোনাতের চোট নিয়ে ফ্রান্সের এক কোচিং স্টাফ জানান, ‘গতকাল (বুধবার) অনুশীলনের সময় ইব্রাহিম কোনাতে হাঁটুতে ব্যথা অনুভব করায় তাকে এমআরআই স্ক্যান করানো হয়। তার ডান হাঁটু সামান্য মচকে গেছে। তাই তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’ কোনাতে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে যাবেন। ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার হলেন চলতি আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করা তৃতীয় ফুটবলার। এর আগে লেন্সের গোলরক্ষক রবিন রিসার ও পিএসজির মিডফিল্ডার ওয়ারেন জায়েরে-এমেরে চোটের কারণে ছিটকে গেছেন।

শঙ্কা তৈরি হয়েছিল তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও। ফ্লুর উপসর্গ দেখা দেওয়ায় গত মঙ্গলবার রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার অনুশীলন করেননি। তবে তিনি সেরে উঠেছেন। গতকাল অনুশীলনও করেছেন। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা এই স্ট্রাইকারের ওপর যে সবার নজর থাকবে, সেটা আর বলার অপেক্ষা থাকে না। ফ্রান্স জাতীয় দলে জিদান যুগের সূচনাটা কেমন হবে, সেটা অনেকটাই তাঁর ওপর নির্ভর করছে। তুরস্কের কোচায়েলি স্টেডিয়ামে প্রথমবারের মতো ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন সাবেক বিশ্বকাপজয়ী জিদান। আন্তর্জাতিক বিরতির এই সময়ে ফরাসি দল এরপর যাবে বেলজিয়াম সফরে। এরপর অক্টোবরে ঘরের মাঠে ইতালি ও বেলজিয়ামের বিপক্ষে খেলবে তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৪৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৫০৩ Time View