দীর্ঘ ১৪ বছর পর ফরিদগঞ্জের খাজুরিয়া বাজারে ব্যবসায়ী কমিটির নির্বাচন আজ
মো জাকির হোসেন,ফরিদগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১৪বছর পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজ । বৃহস্পতিবার (৫নভেম্বর ) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাজারজুড়ে সৃষ্টি হবে উৎসবের আমেজ। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলেও ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হবেন। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফরিদগঞ্জ উপজেলার সমবায অফিসার ও খাজুরিয়া বাজার নির্বাচন কমিটির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ও সাংবাদিকদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে আশাবাদী । এইদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের প্রচারণায় আগে থেকেই সরগরম ছিল খাজুরিয়া বাজার।
১২ সদস্য কার্যনির্বাহী কমিটির মধ্যে ২৮জন প্রতিদ্বন্দিতায় নির্বাচনে অংশ গ্রহণ করেন । মোট ভোটার সংখ্যা ৩৪৫ জন।
























দীর্ঘ ১৪ বছর পর ফরিদগঞ্জের খাজুরিয়া বাজারে ব্যবসায়ী কমিটির নির্বাচন আজ